1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

বাংলাদেশের আরেকটি বড় হার

  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ১১.০২ পিএম
  • ২২৫ Time View

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ রানের আগেই ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে একাই দলকে টেনেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একপ্রান্ত আগলে রেখে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তবে ততোক্ষণে জয়ের পথ থেকে অনেকটাই সরে গিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ ভালোভাবেই লড়াই করলেও বড় ব্যবধানেই হেরেছে সাকিব আল হাসানের দল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানে থেমেছে টাইগাররা।

ম্যাচটা অবশ্য এতদূর এগোতোই না। অনেক আগেই অলআউট হয়ে যেতে পারতো বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাশের লজ্জাজনক হার এড়িয়েছেন রিয়াদ। ১১ চার ও ৪ ছক্কায় ১১১ বলে করেছেন ১১১ রান। বাংলাদেশের মোট রানের প্রায় অর্ধেকটাই এসেছেন ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে।  

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করেছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই পথ হারানো শুরু টাইগারদের। মার্কো ইয়েনসেনের করা সপ্তম ওভারে পরপর দুই বলে ২ উইকেট হারায় বাংলাদেশ। পরের ওভারে লিজাড উইলিয়ামস ফেরান সাকিব আল হাসানকে। 

পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারানোর পর দ্বাদশ ওভারে মুশফিকুর রহিমকে ফেরান গেরাল্ড কোয়েতজে। ১৫তম ওভারে দলীয় ৫৮ রানে কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন লিটন দাস। কেশভ মহারাজের বলে ক্যাচ দিয়েছ ফেরেন মেহেদী হাসান মিরাজ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com