1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হারলো পাকিস্তান

  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ১১.০১ পিএম
  • ২৮৯ Time View

ওপেনিংয়ে আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হকের উড়ন্ত সূচনায় ১০ দিনের ব্যবধানে বিশ্বকাপে নতুন ইতিহাস লেখার বার্তা দিয়েছিল পাকিস্তান। তবে মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পার বোলিং নৈপুণ্যে রেকর্ড গড়া হলো না বাবর আজমদের। ২৭ বল হাতে থাকলেও দ্রুত উইকেট বিলিয়ে দিয়ে ৬২ রানের হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের সামনে রানের পাহাড় দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে অজিদের হারাতে ৩৬৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাবর আজমের দল। কিন্তু ৪৫.৩ ওভারে ৩০৫ রানে সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। 

শুরুতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে ভারতের কাছে তুলোধুনো হওয়া পাকিস্তানের বোলাররা আজকের ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি। অজিরা ৯ উইকেট হারিয়ে তুলে ৩৬৭ রান।এরমধ্যে দুই অজি ওপেনার মিশেল মার্শ ও ডেভিড ওয়ার্নারই করেছেন ২৮৪ রান। মিশেল মার্শ ও ওয়ার্নারের জুটি ভেঙেছিল ২৫৯ রানে। ১০৮ বলে ১২১ রান করা মার্শকে সাজঘরে ফিরিয়েছিলেন শাহিন আফ্রিদি। তার পরের বলেই গ্লেন ম্যাক্সওয়েলকেও শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। উসমান মিরের শিকার হয়ে ৮ রানে সাজঘরে ফেরেন স্টিভেন স্মিথ।

তবে একপ্রান্ত আগলে রাখেন ওয়ার্নার। শেষ পর্যন্ত দলীয় ৩২৫ রানের মাথায় হারিস রউফের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। আর যাওয়ার আগে ১২৪ বলে ১৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামা এই ব্যাটার।

পরে জশ ইংলিশকেও (৯ বলে ১৩ রান) সাজঘরে ফেরান হারিস রউফ। সবমিলিয়ে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি।  অজিদের পাঁচ ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। হারিস রউফও নিয়েছেন ৩ উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com