1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

তিনদিন বিনামূল্যে দেখা যাবে ‘মুজিব’ সিনেমা

  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৯.২৯ পিএম
  • ২৫৫ Time View

বিনামূল্যে প্রদর্শনীর মেয়াদ বেড়েছে গোপালগঞ্জে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার। আগামী রোববার (২২ অক্টোবর) থেকে এ সুবিধা পাবেন দর্শকরা। ছবিটি দেখতে প্রতি শোতে উপচেপড়া ভিড় দেখে জেলা প্রশাসকের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ খবরের সত্যতা স্বীকার করে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি গোপালগঞ্জের দর্শকদের হৃদয় কেড়েছে। প্রতিটি শোতে দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম সিনেমাটি বেশি দেখছে। অনেকে আবার সিট না পেয়ে চলচ্চিত্রটি দেখতে পারেননি। তাই সব শ্রেণি-পেশার দর্শকদের চলচ্চিত্রটি দেখার সুযোগ করে দিতে আমরা ৩ দিন প্রদর্শনী বাড়িয়েছি। আশা করছি এই ৩ দিনে অন্তত ৭ হাজার দর্শক ছবিটি দেখার সুযোগ পাবেন।

আগামী ২২ অক্টোবর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা, দুপুর ২টা থেকে বিকেল ৫টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।

গত ১৩ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ৭ দিনব্যাপী বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার চলচ্চিত্রটির ৭ দিনের বিনামূল্যে প্রদর্শনীর মেয়াদ শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com