1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

ফের বিশৃঙ্খলায় স্থগিত সেলিব্রেটি ক্রিকেট লিগ

  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১২.৫৮ পিএম
  • ৩২১ Time View

আবারও দ্বন্দ্বের কারণে স্থগিত হলো সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। এবারের দ্বন্দ্ব রাব্বী ও অন্তু নামে দুই অভিনেতাকে নিয়ে। অভিযোগ, এর আগে করপোরেট লিগ খেলেছেন ওই দুজন। তাই নিয়মানুসারে সেলিব্রেটি লিগ খেলতে পারবেন না। এর জের ধরেই স্থগিত হয়েছে সিসিএল।

এবার কোনো মারামারি বা হাতাহাতির ঘটনা না ঘটলেও ফাইনাল খেলা স্থগিত রেখেছেন আয়োজকরা। এর আগে গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয় সেলেব্রিটি ক্রিকেট লিগ।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) সব সমস্যা কাটিয়ে সেলিব্রিটি ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগের দিন সোমবার (১৬ অক্টোবর) আয়োজক কমিটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়।

সিসিএলে অংশগ্রহণ করা চিত্রনায়ক সাইমন সাদিক গণমাধ্যমকে বলেন, ‘এটা এখন অব্যবস্থাপনার মধ্যে পড়ে গেছে। ম্যানেজমেন্ট চেয়েছে খেলাটা হোক। কিন্তু এক ক্যাপ্টেন বললেন অন্তু থাকলে আমি খেলব না। বলা হলো, রাব্বী থাকলেও খেলবে না। সেই জায়গা থেকে দ্বিমত সৃষ্টি হয়েছে’।

উল্লেখ্য, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। এতে মোট ৮টি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com