1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এবার খেলা নয়, ফাটাফাটি হবে

  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৬.৫৮ পিএম
  • ৫০৪ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একেএম শামীম ওসমান বলেছেন, কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছি এবার। মৃত্যুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমরা আর বলব না খেলা হবে, ফাটাফাটি হবে এবার।

এ দেশ আপনার আমার। দেশের জন্য আপনার আমার বাবা-মা রক্ত দিয়েছেন। সোনারগাঁ থেকে আমরা দেখাবো ফাটাফাটি কাকে বলে।

শামীম ওসমান বলেন, আমি চিঠি লিখে বলেছিলাম আমাকে মনোনয়ন দিয়েন না। কারণ আমি এমপি না হলে কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে। এটা বড় যুদ্ধ। সারারাত ঘুমাই না, আমি সব খবর পাই। আমি জানি ওরা কোনো দিক দিয়ে এগোচ্ছে আর ওরাও জানে আমি কোনো দিক দিয়ে এগোচ্ছি।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের জনসভা সফল করতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পূজার পরে একটা থাবা দেবো নারায়ণগঞ্জ থেকে, এক থাবায় ঢাকা শহর খালি করে দেবো। ঝড়ের সামনে দাঁড়িয়ে আমাদের বলতে হবে যে আমরা তাদের চেয়ে বড় ঝড়। মরণ কামড় আসবে পূজার মধ্যে ও পরে। ১০-১২ দিনে দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চেষ্টা করবে ওরা, কিন্তু পারবে না। কারণ শয়তান কখনও মানুষের সঙ্গে পারে না।

তিনি আরও বলেন, কারও জন্য কিছু চাওয়ার দরকার নেই। শেখ হাসিনার জন্য চান। সারা বাংলাদেশে কার কী আমলনামা সেটা তিনি জানেন। শেখ হাসিনা আমার মা। সেদিন সব রেকর্ড ভেঙে আপনারা জমায়েত হবেন এবং জনসভা করেই কেউ ভাববেন না দায়িত্ব শেষ। প্রতিটি পূজা মণ্ডপে আমাদের ছেলেরা যেন থাকে। যাতে সেখানে কেউ কোনো ঘটনা ঘটাতে না পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com