1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Title :
রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন সুজ ব্যবসা সম্প্রসারণে সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

ইসরাইলে ফুটবল স্থগিত করল উয়েফা

  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ২.১১ পিএম
  • ২৮৪ Time View

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ৭০০ জনে দাঁড়িয়েছে। চলমান এই হামলার ঘটনায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। তাতে আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়েলে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

রোববার (৮ অক্টোবর) উয়েফা জানিয়েছে, এই মুহূর্তে ইসরাইলে যে অবস্থা বিরাজ করছে, তাতে সেখানে ফুটবল ম্যাচ পরিচালনা করা সম্ভব নয়। আপাতত সেগুলো স্থগিত করা হলো, পরে ম্যাচগুলোর নতুন সূচি জানানো হবে। 

এর আগে শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস। এ পর্যন্ত ইসরাইলে ৭০০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২ হাজার ৩০০ জন। এ ঘটনার পরে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল।

২০২৪ ইউরো বাছাইয়ে ১০ অক্টোবর তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ইসরায়েলের। উয়েফা জানিয়েছে, ‘নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে’ ম্যাচটি স্থগিত করা হয়েছে। 

এছাড়া আগামী ১৫ সেপ্টেম্বর ইউরো বাছাইপর্বে প্রিস্টিনায় ইসরায়েলের ম্যাচ কসোভোর বিপক্ষে। ম্যাচটি নির্ধারিত সূচিতে আয়োজন করা যায় কি না, সে বিষয়ে নিশ্চিত হতে আগামী কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে উয়েফা।

২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ ছাড়াও ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো বাছাইয়েও দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। ১২ অক্টোবর ইসরায়েল-এস্তোনিয়া এবং ১৭ অক্টোবর ইসরায়েল-জার্মানি ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। আর ২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ ইউরো টুর্নামেন্টও স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com