বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক স্বীকৃতি, বিসিআইয়ের সদস্য হলো বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ লিমিটেড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কালিয়াতে প্রস্তুতিমুলক সভা বাংলাদেশ সাংবাদিক সমিতির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশ সেজে মাদক ব্যবসা: র‌্যাবের হাতে এক যুবক আটক বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ

হারের পর আরও দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৮৪ Time View

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ে। জবাবে ব্যাট করতে নেমে ১০২ রানের বড় ব্যবধানে হেরে গেছে শ্রীলঙ্কা। বড় হারে বিশ্বকাপ শুরুর পর দুঃসংবাদ পেয়েছে ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়নরা। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে দাসুন শানাকার দলকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে শ্রীলঙ্কাকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে শানাকা-মেন্ডিসদের। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যের চেয়ে দুই ওভার পিছিয়ে থাকায় এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ দাসুন শানাকার দলকে এই জরিমানা করেছে।

আইসিসি কোড অব কনডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী, খেলোয়াড়, খেলোয়াড়দের সহযোগী ব্যক্তিরা, যারা ন্যুনতম ওভার রেট ভঙ্গের জন্য দায়ী, তাদের এই জরিমানার অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রতি ওভার স্লো রেটের কারণে খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার আইন আছে। সে হিসেবে লঙ্কানদের ২ ওভারের জন্য ১০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে।

লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা দোষ স্বীকার করে নেওয়ায় এবং নির্ধারিত পরিমাণ জরিমানা দিতে রাজি হওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও শহীদ সৈকত এবং থার্ড আম্পায়ার মিচেল গফ এবং ফোর্থ আম্পায়ার অ্যালেক্স রাফ এই অভিযোগ এনেছিলেন।

উল্লেখ্য, গতকাল দিল্লিতে আগে ব্যাট করে কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন ও এইডেন মার্করামের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ৪৯ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মার্করাম।

জবাবে ৪৪.৫ ওভারে ৩২৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS