1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

বিশ্বকাপে খেলতে নেমেই সাকিবের রেকর্ড

  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৫.০৩ পিএম
  • ৩০৪ Time View

অনেকে বলে থাকেন- বাংলাদেশ ক্রিকেটে সাকিবের জন্ম হয়েছেই রেকর্ড গড়ার জন্য। সাকিবের প্রতিটি ম্যাচ যেন রেকর্ড গড়ার হাতছানি দেয় বারবার।

আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু করেছে বাংলাদেশ। ক্রিকেট ক্যারিয়ারে চতুর্থ বিশ্বকাপ খেলছেন সাকিব আল হাসান।

শনিবার আফগানদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এদিন তিনি আফগান তারকা ওপেনার ইবরাহিম জাদরান, রহমত শাহ ও নজিবুল্লাহ জাদরানকে ফেরান সাকিব।

এদিন আফগান তিন উইকেট শিকারের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের ৩০তম ম্যাচে ৩৭ উইকেট শিকার করলেন সাকিব। বিশ্বকাপে স্পিনার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৩৭ উইকেট শিকার করলেন সাকিব।

শনিবার তিন উইকেট শিকারের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে যান সাকিব।

স্পিনার হিসেবে ৪০ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকান তারকা ইমারন তাহির। সর্বোচ্চ ৬৮ উইকেট শিকার করে সবার ওপরে আছেন শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালি ধরান।

তবে ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ৭১ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা।

দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ উইকেট শিকার করেন শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরান। আর ৫৬ রান করে তৃতীয় পজিশনে আছেন শ্রীলংকান সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com