1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৪.০৪ পিএম
  • ২৮২ Time View

চীনের হাংজুতে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে।

জিততে হলে বাংলাদেশের সামনে ছিল ২০ রানের সমীকরণ। দুই ছক্কা আর এক চারে বাংলাদেশের সেই সমীকরণ মিলিয়েছেন ইয়াসির আলী ও রাকিবুল হাসান। এর মধ্যে শেষ ওভারে ১৬ রান একাই নিয়েছেন ইয়াসির। শেষ বলে সুফিয়ান মুকিমের করা ফুল লেংথের ডেলিভারি মিড উইকেট দিয়ে উড়িয়ে চার মেরে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৫ ওভারে।

আগে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে পাকিস্তান। দলটির হয়ে সর্বোচ্চ ১৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন মির্জা বেগ। ১০ বলে ১৪ রান করে আউট হয়েছেন খুশদিল শাহ। শেষ পর্যন্ত ১ রান করে অপরাজিত ছিলেন উমাইর ইউসুফ। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন রাকিবুল। জবাবে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশ।

পরের বলে ফিরে যান অধিনায়ক সাইফ হাসানও। ১১ বলে ২০ রান করে আউট হয়েছেন আফিফ হোসেন। টপ অর্দার ব্যাটারদের দ্রুত বিদায়ে বাংলাদেশের হারের শঙ্কা জেগেছিল। তবে বাংলাদেশকে কক্ষপথেই রেখেছিলেন ইয়াসির। শেষ ওভারে তিনিই মারকুটে ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান। পাকিস্তানের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন আরশাদ ইকবাল। সুফিয়ান মুকিম নিয়েছেন একটি উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com