1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (৭-১৩ অক্টোবর)

  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ১১.২০ এএম
  • ৩৪১ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। অনিয়ন্ত্রিত রাগ নিয়ন্ত্রণ করুন। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। উত্তেজিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সম্পর্ক ভালো যাবে। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়বে। রাগ বা জেদের কারণে আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): প্রেম, রোমাঞ্চকর ব্যাপারে স্বাভাবিক থাকার চেষ্টা করুন। উত্তেজনাপূর্ণ কথাবার্তা থেকে দূরে থাকুন। ভ্রমণে সতর্ক থাকুন। ব্যবসায়িক বিষয়ে সজাগ থাকুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): আপনার ব্যক্তিত্ব ও ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হবেন। এ সপ্তাহে আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। দুর্ঘটনার প্রবণতা আছে। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): পেশাগত উৎকর্ষতা বাড়বে। সামাজিক যোগাযোগ বাড়বে। এ সপ্তাহে আপনার ভাগ্য বেশ সুপ্রসন্ন। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অনুকূল সময়। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন। ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দ্বিধাদ্বন্দ্ব বাড়বে। ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপের সম্মুখীন হবেন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। অপ্রত্যাশিত কারণে আর্থিক ক্ষতি হতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মক্ষেত্রে নানামুখী চাপের সম্মুখীন হবেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। নতুন কোনো কাজের পরিকল্পনার সাফল্য লাভ করবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিক অবসাদগ্রস্ততায় ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ তৈরি হবে। বিনিয়োগের জন্য ভালো সময়।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): এ সপ্তাহে আপনি পেশাগত কাজে সফলতা পাবেন। আয় উপার্জন বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। চাকরি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হবে। দাম্পত্য জীবনে অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক দুশ্চিন্তা পূর্বের তুলনায় কমে যাবে। যানবাহনে সতর্ক থাকতে হবে। বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনার কিছুটা সতর্ক হতে হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আপনার কিছুটা সতর্ক হতে হবে। নিজের সিদ্ধান্তে স্থির থাকুন, সফলতা পাবেন। সংশয় নিয়ে কোনো কাজ করা থেকে বিরত থাকুন। ভ্রমণ শুভ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com