1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ১১.১৬ এএম
  • ২৭৫ Time View

বিশ্বকাপে হতাশা নিয়ে ফিরলেও জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়টা দারুণ কেটেছে নেইমার জুনিয়রের। ইউরোপের ক্লাব ছেড়ে সৌদি আরবের ফুটবলে নৈপুণ্য দেখালেও তার গোল পাওয়া হচ্ছিল না, এরপর সর্বশেষ ম্যাচে তার গোলে জয় পেয়েছে আল-হিলাল। এরই মাঝে এই তারকা ফরোয়ার্ড দারুণ এক সুসংবাদ দিয়েছেন। কন্যা সন্তানের বাবা হয়েছেন নেইমার। আগে থেকেই ডেভিড লুকা নামে ১২ বছর বয়সী ছেলে রয়েছে নেইমারের।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নবাগত সন্তানের তথ্য জানিয়েছেন তিনি। যেখানে নেইমার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার-বিয়ানকার্দিকে।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের জীবন ধন্য করে একটি কন্যা সন্তান এসেছে। তোমাকে স্বাগতম! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।’

এরপর তার ক্লাব আল হিলালও নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে (এক্স— সাবেক টুইটার) নেইমারকে অভিনন্দন জানিয়েছে। চলতি মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে তিনি সৌদি ক্লাবটিতে নাম লেখান।

এর আগে ৩ অক্টোবর রাতে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার দল আল-হিলাল ৩-০ ব্যবধানের বড় জয় পায়। দলটির হয়ে সেদিন নিজের গোলের খাতা খুলেছেন নেইমার। আগের ম্যাচগুলোতে গোল না পেলেও সাবেক এই পিএসজি তারকা গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। এরও কিছুদিন আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে নেইমার সর্বোচ্চ গোলের কীর্তি গড়েন। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান স্বদেশি কিংবদন্তি ফুটবলার পেলেকে।

অন্যদিকে, গত কয়েকদিন আগে নেইমারের বিরুদ্ধে আরেকজন নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছিল। ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফার্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের সম্পর্কের দাবি তোলেন। ঘটনাটি প্রকাশ্যে আসায় বান্ধবী ব্রুনার কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন নেইমার। যেখানে নিজের ভুল স্বীকার করে ব্রুনার সঙ্গেই থাকতে চান বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com