1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

ফ্রি টিকিট দিয়েও গ্যালারিতে দর্শক নেই

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৮.৫৩ পিএম
  • ৩৯৯ Time View

শুরু হয়েছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞ। কিন্তু বৈশ্বিক এই আসরের প্রথম ম্যাচটিতেই ফাঁকা দেখা গেছে গ্যালারির অধিকাংশ আসন। ম্যাচটির আগে বিনামূল্যে টিকিট এবং পানীয় দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু খেলা শুরু হলে দেখা যায় বেশিরভাগ আসনই খালি রয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। উদ্বোধনী এই ম্যাচে আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারীকে ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। কিন্তু এরপরেও গ্যালারির আসন পূর্ণ করতে পারেনি বিসিসিআই। 

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এই ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে ১ লাখ ৩৪ হাজার দর্শক বসে খেলা দেখার সুযোগ রয়েছে। এবারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে বিনামূল্যে টিকিট প্রদানের পাশাপাশি চা ও লাঞ্চের কুপনও দিয়েছে আয়োজক দেশটি। 

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারী এই ম্যাচ ফ্রি টিকিটে গ্যালারিতে বসে দেখবেন। তবে অন্য সংবাদমাধ্যম জানিয়েছে, সব টিকিট বিক্রি না হওয়ায় গ্যালারি ভরতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। 

গ্যালারি পূর্ণ করতে বিজেপির নেতারা নিজ নিজ এলাকায় আগেই নারীদের একটি তালিকা করে রেখেছিলেন। আহমেদাবাদের বোদাকদেভ অঞ্চলে বিজেপির সহ-সভাপতি ললিত ভাধাওয়ান জানিয়েছেন, গত মাসে পার্লামেন্টে নারীদের রিজার্ভেশন বিল পাস হয়। এটাকে প্রেরণা হিসেবে ধরেই নারী ক্রিকেটপ্রেমীদের গ্যালারিতে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে খেলা শুরু হলে গ্যালারির আসন খালি দেখে হতাশ হয়েছেন ক্রিকেট ভক্তরা। বিশেষ করে বাংলাদেশ থেকে অনেকে বিশ্বকাপের খেলা দেখতে ইচ্ছুক হলেও ভিসা জটিলতার কারণে দেশটিতে ভ্রমণ করতে পারেননি। এ দিকে উদ্বোধনী ম্যাচটিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু দর্শক মাঠে আসলেও তখনও খালি থেকে যায় গ্যালারির অনেক আসন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com