1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

অবশেষে নেইমারের গোল, সহজ জয় আল-হিলালের

  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১১.০২ এএম
  • ২২৩ Time View

পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেয়ার পর কিছুদিন ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। এরপর হিলালের হয়ে মাঠে নেমে নিজের সেরাটা দিতে পারছিলেন না ব্রাজিলিয়ান এ তারকা। এরপর নেইমারকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা। এবার সেই সমালোচকদের মুখ বন্ধ করলেন তিনি। মঙ্গলবার (৩ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-হিলালের হয়ে প্রথম গোলের দেখা পেলেন নেইমার। সঙ্গে তার দলও জিতেছে সহজেই।

মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব নাসাজি মাজানদারানের বিপক্ষে মাঠে নেমেছিল নেইমারের দল আল-হিলাল। অ্যাওয়ে ম্যাচটি আল-হিলাল জয় পেয়েছে ৩-০ গোলে। আল-হিলালের হয়ে গোল করেছেন আলেকসান্ডার মিত্রোভিচ, নেইমার জুনিয়র এবং সালেহ আল-শেহরি। এর আগে, এ লিগের প্রথম ম্যাচে নাভবাহোরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আল-হিলাল।

এদিন ম্যাচের ১৮ মিনিটেই লিড পেয়ে যায় আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আল-হিলাল। মোহাম্মদ আল বুরায়েকের বাড়ানো বলে জাল খুঁজে নেন মিত্রোভিচ। এই ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল হিলাল। 

এরপর দ্বিতীয়ার্ধে একইভাবে দাপট ধরে রাখে সৌদি ক্লাবটি। সেই ধারাবাহিকতায় ৫৮ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যান নেইমার। ম্যাচটি ২-০ তেই শেষ হতে যাচ্ছিল, তবে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত তৃতীয় মিনিটে আল-হিলালের হয়ে ব্যবধান বাড়িয়ে দেন সালেহ আল-শেহরি।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আল-হিলাল। সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নাভবাহোর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com