1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

ইতিহাস গড়লেন শাহরুখ

  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.১০ এএম
  • ২২৭ Time View

অবশেষে স্বপ্ন সত্যি হলো বলিউড মেগাস্টার শাহরুখ খানের। সিনেমা বোদ্ধাদের ভবিষ্যদ্বাণী সত্যি করে ১০০০ কোটির মাইলফলকে পৌঁছল শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমা। আর এ রেকর্ড গড়ার মাধ্যমেই ক্যারিয়ারের সেরা ইতিহাস গড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

রোমান্টিক অ্যাকশন সিনেমা ‘জওয়ান’ গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর দর্শক হৃদয়ে ঝড় তোলে। সেই ঝড় এখনও থামেনি। ভাঙছে পুরনো সব রেকর্ড। রেকর্ড ভাঙার দৌঁড়ে মাত্র কয়েক দিন আগেই নিজের অতীতের রেকর্ড ভেঙে দিয়েছিলেন শাহরুখ। রাজকীয় কায়দায় আবারও নিজের রেকর্ড ভেঙে দিয়েছেন কিং খান।

মুক্তির মাত্র ১৭ দিনেই ভারতীয় বাজারে ‘পাঠান’ সিনেমাকে হারিয়ে দিয়ে শীর্ষের তালিকায় এগিয়ে যায় ‘জওয়ান’ সিনেমা। ওই রেকর্ড ভাঙার পর আবারও নিজের রেকর্ড নিজে ভাঙার দৌঁড়ে সাফল্য পেয়েছেন অভিনেতা।

বক্স অফিসের রিপোর্ট বলছে, সম্প্রতি ‘জওয়ান’ সিনেমা ১০০০ কোটির ক্লাবে পৌঁছেছে। শুধু তাই নয়, মুক্তির মাত্র ১৮ দিনেই দর্শকদের কাছ থেকে হাজার কোটি টাকা ঘরে তুলতে পারায় ‘পাঠান’ সিনেমার আরেকটি রেকর্ডও ভেঙে দিয়েছে ‘জওয়ান’ সিনেমাটি।

সমীক্ষা বলছে, ‘পাঠান’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির ২৭ দিনে হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছিল। অন্যদিকে ‘জওয়ান’ সিনেমা তা মাত্র ১৮ দিনেই করে দেখিয়েছে। ১৮ দিন শেষে সিনেমাটির কালেকশন ১ হাজার ৪ কোটি রুপি। তাই সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমার তালিকায় এখন শীর্ষে অবস্থান করছে ‘জওয়ান’।

হাজার কোটির ক্লাবে প্রবেশের সাফল্য ‘জওয়ান’ সিনেমার পাল্লাই শুধু ভারি করেনি। ভারি করেছে শাহরুখ খানের প্রোফাইলও। বলিউড ইন্ডাস্ট্রিতে এখন শাহরুখ খানই একমাত্র তারকা, যিনি মাত্র ৯ মাসের মধ্যে দুটি হাজার কোটির সিনেমা উপহার দিয়েছেন। আর এর মাধ্যমেই বলিউডে নজির গড়া ইতিহাস গড়লেন মেগাস্টার শাহরুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com