রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ থেমে থাকা বাস, রেললাইনে যাত্রী—ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

একসঙ্গে বুবলী-পরীমণির ‘খেলা হবে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৩ Time View

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমণিকে প্রথমবারের মতো এক সিনেমায় দেখা যাবে। ‘খেলা হবে’ নামে নির্মিত নতুন এ সিনেমায় পর্দা শেয়ার করবেন এই দুই তারকা।

জানা যায়, টিএম ফিল্মসের পক্ষ থেকে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেছেন। আর সেই আবেদনের প্রেক্ষিতে অনুমতিও মিলেছে। আগামী অক্টোবরেই ভারতে সিনেমাটির শুটিং হওয়ার কথা আছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে।

এর আগে গত ২ আগস্ট টিএম ফিল্মসের পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ‘খেলা হবে’ সিনেমাটি প্রযোজনা করছে টিএম ফিল্মস।

অবশ্য ‘খেলা হবে’ এ সিনেমার বিষয়ে এখন পর্যন্ত পরীমণি কিংবা বুবলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরীমণি-বুবলী বাদেও এ সিনেমায় আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS