1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

একাদশে ভর্তি শুরু কাল, সর্বোচ্চ ফি ৮৫০০

  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮.৩২ পিএম
  • ৩৯৫ Time View

আবেদন, নির্বাচন, নিশ্চায়ন ও মাইগ্রেশন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তি শুরু হচ্ছে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)। আগামী ৫ অক্টোবর পর্যন্ত এ ভর্তি প্রক্রিয়া চলবে। ভর্তি শেষে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

এদিকে, চলতি বছর একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। শুধুমাত্র ঢাকা মহানগরের বেসরকারি কলেজগুলোর ইংরেজি মাধ্যম শাখায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের থেকে সর্বোচ্চ এ ফি নেওয়া যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১২ লাখ ৯০ হাজারের মতো শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ৫ অক্টোবরের মধ্যে তাদের নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

অন্যদিকে এবার তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে আবেদন করেও কলেজ পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছেন।

সাড়ে ১২ হাজারের বেশি শিক্ষার্থী কলেজ পাওয়া থেকে বঞ্চিত হলেও আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা থাকলে ভর্তির ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানান এ কর্মকর্তা।

ভর্তি ফি কোন কলেজে কত-
ঢাকা মহানগরের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে ভর্তি ফি পাঁচ হাজার টাকা। ঢাকা মহানগরের নন-এমপিও কিংবা আংশিক এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ভর্তি ফি ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা।

ঢাকার বাইরের মহানগরীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ভর্তি ফি ৩ হাজার টাকা। জেলাপর্যায়ে ২ হাজার টাকা। উপজেলা বা মফস্বলে ১ হাজার ৫০০ টাকা।

ঢাকার বাইরের মহানগরীতে নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভার্সনে ভর্তি ফি ৫ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা। জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা। উপজেলা বা মফস্বলে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

গত ১০ আগস্ট একাদশে ভর্তিতে অনলাইন আবেদন শুরু হয়। ২০ আগস্ট পর্যন্ত প্রথম ধাপে আবেদন নেওয়া হয়। ফল প্রকাশ করা হয় ৫ সেপ্টেম্বর। প্রথম ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮৩ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন সাড়ে ৮ হাজার।

এরপর দ্বিতীয় ধাপে আবেদন চলে ১২-১৪ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়। এ ধাপে কলেজ পাওয়া থেকে বঞ্চিত হন ২২ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ২৯১ জন।

তৃতীয় বা শেষ ধাপে ২০-২১ সেপ্টেম্বর ভর্তির আবেদন নেওয়া হয়। ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, আবেদন করেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী কলেজ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com