1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশালে নদী দিবসে সবুজ আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫.২৭ পিএম
  • ২৬৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস পালন করা হয়। এ দিবসের উদ্দেশ্য হচ্ছে নদী রক্ষায় সচেতনতা বাড়ানো। বিশ্ব নদী দিবসের এবারের প্রতিপাদ্য ‘রাইটস অব রিভার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে বিভিন্ন পরিবেশবাদের সংগঠন এই দিবসকে উদযাপন করে।

আজ ২৫ সেপ্টেম্বর সবুজ আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে শহরের ডিসি মার্কেটে” বরিশালের নদীর রক্ষা করনীয় শীর্ষক” আলোচনা সভার আয়োজন করে। সবুজ আন্দোলন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মারুফ উল করিম চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার সভাপতি ডিজাইনার রিয়াদুল আহসান। জেলার সাংগঠনিক সম্পাদক তারিন আহমেদ সিদ্দিকী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান, রোকসানা আইভী, গোলাম মোর্শেদ চৌধুরী।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ৫০ বছরে বরিশালের নদনদীর সংখ্যা প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। যেগুলো অবশিষ্ট আছে তাও সংকটাপন্ন। দূষণ ও ভূমিদস্যুদের আগ্রাসনের পাশাপাশি অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, আবাসন এবং সেতু, কালভার্ট ও সুইচগেট নির্মাণের ফলে নদী সংকুচিত হয়ে খালে পরিণত হয়েছে। বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলে শহরের মধ্যে অবস্থিত খাল গুলো দখল ও দূষণে জর্জরিত।

অন্যান্য বক্তারা তাদের বক্তব্য বলেন, বরিশালের নদীর রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।  আমাদের সবাইকে মনে রাখতে হবে পরিবেশ ধ্বংস করে কোন উন্নয়ন টেকসই হয় না। এক সময় দেখা যাবে মানুষের অর্থ আছে কিন্তু বসবাস করার মত কোন সবুজায়ন কিংবা খাল- নদী অবশিষ্ট নেই।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তাসলিমা আক্তার শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা সালমা পলি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা আক্তার, অর্থ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক সানাবিন হাসান, সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, তানজিমুল করিম চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com