1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে হবে

  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫.০১ পিএম
  • ২১৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার ও স্বার্থ সুরক্ষার জন্য শ্রমিকদেরকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হবার যোগ্যতা অর্জন করতে হবে। জাতীয় সংসদ দেশের আইন প্রণয়ন করে। কিন্তু এই সংসদে কোন শ্রমিক প্রতিনিধি নাই। মালিকের প্রতিনিধি রয়েছে অসংখ্য। তাই আইন প্রণয়নের সময় শ্রমিকের স্বার্থ সুরক্ষা হয় না। ফলে শ্রমিক স্বার্থ সুরক্ষার জন্য শ্রমিকদেরকে জাতীয় সংসদে নির্বাচিত হতে হবে এবং সেই জন্য নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

আজ ২৩ সেপ্টেম্বর, শনিবার সকালে বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশনের ৭ম সাধারণ সভা ও কাউন্সিল সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ এই অভিমত প্রকাশ করেন। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম পরিচালন লুনা আফরোজ, শ্রমিক নেতা শাকিল আখতার চৌধুরী, সংগঠনের উপদেষ্টা মোস্তফা আলমগীর রতন, শ্রমিক নেতা গোলাম ফারুক, ওয়াজি উল্লাহ, রেজাউল করিম, সাখাওয়াত হোসেন দুলাল, মোঃ সেলিম, হাজী বাহাউদ্দিন নোবেল, নবীউল্লাহ চৌধুরী, মোঃ সুজন প্রমুখ।

অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুবই দুর্বিসহ অবস্থার মধ্যে রয়েছে। একদিকে শ্রম আইনের কালাকানুনের নিপীড়ন অপর দিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার কষাঘাতে শ্রমিক জীবন দিশেহারা। বর্তমান উর্ধমুখী বাজার ব্যবস্থায় শ্রমিকের আয়ের তুলনায় ব্যয় বেশি। শ্রমিকরা দিনরাত পরিশ্রম করেও ছেলে মেয়েদেরকে নিয়ে মানুষের মতো জীবন-যাপন করতে পারছেন না। ফলে অনেক শ্রমিক হতাশ হয়ে পড়ছে। এতে করে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি সম্মুখীন হচ্ছে। শ্রমিক ও দেশের ভাগ্য পরিবর্তনের জন্য শ্রমিক ঐক্যের কোন বিকল্প নেই। কাউন্সিলে মুহুর মুহুর স্লোগান উচ্চারিত হয়েছে, ঐক্য-ঐক্য-ঐক্য চাই, পরিবহন শ্রমিকের বৃহত্তর ঐক্য চাই।

কাউন্সিলে প্রবীণ আইনজীবী এডভোকেট জোবায়েদা পারভীনকে প্রধান নির্বাচন কমিশনার এবং মোস্তফা আলমগীর রতন ও শফিকুল ইসলাম কে নির্বাচন কমিশনার নির্বাচিত করে নির্বাচন সাব কমিটি গঠন করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। আয়োজনের মধ্যদিয়ে আগামীতে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com