1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

বিশ্বকাপের জন্য শত কোটি টাকার প্রাইজমানি ঘোষণা

  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ২.১৮ পিএম
  • ৪২৫ Time View

বিশ্বকাপের আর অল্প কিছুদিন বাকি। এই বিশ্ব আসরে অংশ নিতে যাওয়া দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপের জন্য মোট এক কোটি ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের শিরোপা জয়ী দলকে দেয়া হবে ৪০ লাখ মার্কিন ডলার। সর্বনিম্ন প্রাইজমানি হিসেবে থাকছে ৪০ হাজার ডলার। গ্রুপ পর্বে প্রতি ম্যাচের জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পাবে দলগুলো।

রানার্স আপ দলের জন্য বরাদ্দ করা হয়েছে ২০ লাখ ডলার। সেমি ফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ৬ দলের জন্য থাকবে ১ লাখ করে মোট ৬ লাখ ডলারের প্রাইজমানি। বিশ্বকাপে গ্রুপ পর্বে মোট ৪৫টি ম্যাচ হবে।

ফলে প্রতি ম্যাচের জয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে। ফলে গ্রুপ পর্বের জয়ী দলগুলোর জন্য আইসিসির বরাদ্দ ১ লাখ ৮০ হাজার ডলার। বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ৫ অক্টোবর। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ নভেম্বর।

চলতি বছরের জুলাইতে সাউথ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হয়েছে আইসিসির বার্ষিক সভা। সেখানেই ঘোষণা দেয়া হয়েছে মেয়েদের বিশ্বকাপেও সমপরিমাণ প্রাইজমানি থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com