1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

ড্রাফটে বিদেশি ক্রিকেটার ৪৪৮ জন

  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১০.২৬ পিএম
  • ২৯৫ Time View

বিপিএলের আসন্ন আসর নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে এখন থেকেই। আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি লিগটির প্লেয়ার্স ড্রাফট। সেখানে দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদেরও আধিক্য লক্ষ করা গেছে।

বিপিএলের আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে আছেন মোট ৪৪৮ জন বিদেশি ক্রিকেটার। পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাদের। ক্যাটাগরি ‘এ’-তে আছেন ১৮ জন ক্রিকেটার। সেখানে বড় নাম কলিন ডি গ্রান্ডহোম, জেমি ওভারটন, পাথুম নিশাঙ্কা, দাসুন শানাকা ও হায়দার আলীরা।  

‘বি’ ক্যাটাগরিতে আছেন ১৬ জন ক্রিকেটার। ইংল্যান্ডের ম্যাথু পটস, ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্সের সঙ্গে এই তালিকায় আছেন রায়ান বার্ল ও সামিত প্যাটেল। সি’ ক্যাটাগরিতে আছেন ৬০ জন। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ছাড়াও এই তালিকায় আছেন জর্জ ডকরেল, ফ্যাবিয়ান অ্যালেন, রস্টন চেইজ ও অ্যান্ড্রু টার্নার।

ক্যাটাগরি ‘ডি’-তে আছেন ৯৭ জন ক্রিকেটার। আর সবচেয়ে বেশি ক্রিকেটার ‘ই’ ক্যাটাগরিতে। ২৫৫ ক্রিকেটার আছেন এই ক্যাটাগরিতে।

ড্রাফটের আগেই অবশ্য নামীদামী সব বিদেশি খেলোয়াড়দের সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। বিদেশি খেলোয়াড় কেনায় সবচেয়ে এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। রশিদ খান, মঈন আলী, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে দলে ভিড়িয়ে চমক লাগিয়ে দিয়েছে দলটি। রংপুর ইতোমধ্যে দলে টেনেছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, বাবর আজম, মাথিশা পাথিরানা এবং নিকোলাস পুরানকে।   

দল গোছানোয় পিছিয়ে নেই বরিশাল-চটগ্রামও। আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবালকে দলে টানার পর শোয়েব মালিক, পল স্টার্লিং, ইব্রাহিম জাদরান এবং মোহাম্মদ আমিরকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফরচুন বরিশাল। চট্টগ্রাম দলে ভিড়িয়েছে মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান এবং মোহাম্মদ হাসনাইনকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com