1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রুপিতে লেনদেনের অনুমতি পেল আরও ২ ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩০ পিএম
  • ২৮৬ Time View

ডলারের ওপর থেকে নির্ভরতা কমাতে ও দ্বিপক্ষীয় বাণিজ্যে গতি বাড়াতে চলতি বছরের জুলাইতে দেশের দুটি ব্যাংককে ভারতের সঙ্গে রুপিতে লেনদেনের অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এবার এ লেনদেনের গতি আরও বাড়াতে বাংলাদেশ ব্যাংক আরও দুটি ব্যাংককে রুপিতে লেনদেনের অনুমতি দিয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভারতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করেছে বেশকিছু ব্যাংক। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। বর্তমানে রুপিতে বাণিজ্য পরিচালনা করা ব্যাংকের সংখ্যা ৪টি।

এর আগে চলতি বছরের ১১ জুলাই ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য চালু হয়। সে সময় সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (বর্তমানে ইস্টার্ন ব্যাংক পিএলসি) আমদানি-রফতানি বাণিজ্যে ডলারের পরিবর্তে রুপিতে এলসি খোলার অনুমতি দেয়া হয়েছিল।

এ ছাড়া বর্তমানে আরও বেশকিছু ব্যাংক রুপিতে বাণিজ্য পরিচালনার অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন জমা দিয়েছে বলে জানান মেজবাউল হক। এই ব্যাংকগুলোর আবেদন বর্তমানে পর্যালোচনাধীন। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে রুপিতে লেনদেনের জন্য আরও ব্যাংককে অনুমতি দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com