1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

ফের পুরোদমে চালু এনআইডি সার্ভার

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০৩ এএম
  • ৩৫৫ Time View

প্রায় ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার ফের পুরোদমে চালু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম করা যাচ্ছে।

এর আগে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে নির্বাচন কমিশন থেকে সার্ভার চালু হয়েছে বলে দাবি করা হলেও তাতে প্রবেশ করা যায়নি।

যদিও পরে জানা যায়, বুধবার সকাল থেকে পার্টনার সার্ভিসগুলোর (সেবাদানকারী প্রতিষ্ঠান) জন্য সার্ভার চালু করা গেলেও ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম রাত পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। পরে আজ বৃহস্পতিবার সকাল থেকে পুরোপুরিভাবে সার্ভার চালু হয়েছে।

এদিকে, বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, নিরাপত্তামূলক ঝুঁকি এড়াতে রক্ষণাবেক্ষণ কাজেই বন্ধ রাখতে হয় এনআইডি সার্ভার। জনভোগান্তি হলেও ঘোষণা দিয়ে সার্ভার বন্ধের পক্ষে নন তিনি।

এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করে রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে এনআইডি সার্ভার বন্ধ করে দেয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ফলে ব্যাংক-বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানসহ ১৭৪টি প্রতিষ্ঠানে সেবা ব্যাহত হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এনআইডি সংশোধন ও স্থানান্তর প্রত্যাশীরা।

এর আগে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com