1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

দুপুরে মুক্তি পাচ্ছে বিশ্বকাপের থিম সং

  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০০ এএম
  • ৩২১ Time View

আর মাত্র দুই সপ্তাহ পর ভারতে পর্দা উঠবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের। ৫ অক্টোবর গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। তার আগে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মুক্তি পাবে ভারত বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বলে’।

অনেক আগেই জানানো হয়েছিলো ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ওয়ানডে বিশ্বকাপের থিম সং। এবারের বিশ্বকাপের থিম সং-এর নাম ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ অনেকটা হৃদয় উদযাপন করে। ওই গানে পারফরম্যান্স করেছে বলিউড সুপারস্টার রনবীর সিং। আগেই এই থিম সং-এর পোস্টার প্রকাশ পেয়েছে।

‘দিল জশন বলে’ থিম সংটি সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম। গানের পোস্টার টুইটারে শেয়ার করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, বুধবার ভারতীয় সময় দুপুর ১২টায় মুক্তি পাবে গাননি। 

থিম সং ছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা আয়োজন আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলেও ৪ অক্টোবর হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ককে নিয়েও আছে বিশেষ আয়োজন।

আইসিসি বিশ্বাস করে যে, বিশ্বকাপের থিম সংটি দলের খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক উত্স হিসাবে কাজ করবে। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবে এই গানটি ভক্তদের উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com