1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

এশিয়া কাপে কোন দল কত টাকা পেল?

  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১.১৪ এএম
  • ২০৬ Time View

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। সেই ভারতকেই সুপার ফোরের ম্যাচে নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ। এক নজরে দেখে নেয়া যাক এবারের এশিয়া কাপ থেকে কোন দল কত টাকা পেল।

রোববার (১৭ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারায় ভারত। ফাইনালে জিতে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে চ্যাম্পিয়ন দলটি। প্রাইজমানি পেয়েছে রানার্সআপ শ্রীলঙ্কাসহ বাকি দলগুলোও।

এশিয়া কাপের ফাইনালে দুই দলের জন্য নির্ধারিত ছিল ৩ কোটি ২৮ লাখ টাকার ওপরে (৩ লাখ মার্কিন ডলার)। এর মধ্যে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে ২ কোটি ১৯ লাখ টাকার ওপরে (২ লাখ মার্কিন ডলার) এবং রানার্সআপ শ্রীলঙ্কা পেয়েছে ১ কোটি টাকারও বেশি।

এবারের এশিয়া কাপে মোট ৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ষষ্ঠ স্থানে থাকা দলটি ছাড়া বাকি পাঁচ দলের জন্য বরাদ্দ ছিল প্রাইজমানি। এবারের এশিয়া কাপের সুপার ফোরে খেলা বাংলাদেশ পেয়েছে ৬৮ লাখ টাকার ওপরে (৬২ হাজার ৫০০ মার্কিন ডলার)। এরপরে চতুর্থ স্থানে থাকা পাকিস্তান পেয়েছে ৩৪ লাখ টাকারও বেশি। পঞ্চম স্থানে থাকা আফগানিস্তান পেয়েছে ১৩ লাখ টাকার ওপরে (১২ হাজার ৫০০ মার্কিন ডলার)।

এছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় ৫ হাজার মার্কিন ডলার করে পেয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ওপরে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com