1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন সুজ ব্যবসা সম্প্রসারণে সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে চ্যাম্পিয়ন ভারত

  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১০.০১ পিএম
  • ৩২০ Time View

এশিয়া কাপের ফাইনাল হয়নি ফাইনালের মতো। ফাইনালে যে প্রতিদ্বন্দ্বিতা আশা করা হয়েছিল থার লেশ মাত্র ছিল না। ভারতের কাছে পাত্তা পায়নি স্বাগতিক শ্রীলংকা। মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়াদের গতির তোপে স্রেফ উড়ে যায় লংকানরা।

লংকানদের ৫০ রানে গুঁড়িয়ে দিয়ে ৬.১ ওভারে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত। এই জয়ে এশিয়া কাপের ১৬তম আসরের ইতিহাসে রেকর্ড অষ্টম শিরোপা জিতে নেয় ভারত।

রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিকরা।

ভারতীয় তিন তারকা পেসার মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহের গতিতে দিশেহারা হয়ে যান লংকান ব্যাটসম্যানরা। ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৫০ রানেই অলআউট হয় শ্রীলংকা।

ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ এক ওভারেই শ্রীলংকার ৪ উইকেট শিকার করেন। এই তারকা পেসার ৭ ওভারে এক মেডেনসহ ২১ রানে শিকার করেন ৬ উইকেট।

২.২ ওভারে মাত্র ৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ভারতীয় অলরাউরান্ডার হার্দিক পান্ডিয়া। ৫ ওভারে ২৩ রানে এক উইকেট শিকার করেন জসপ্রিত বুমরাহ।

৫১ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের জয়ে ১৯ বলে ২৭ আর ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন শুভমান গিল ও ইশান কিষান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com