1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে, ভুরুঙ্গামারীর ৩ ইউপিতে ভোটগ্রহন ৩১ জানুয়ারী

  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৭.১৮ পিএম
  • ৪৩৪ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর, শিলখুড়ি ও পাথরডুবি ইউনিয়নের তফশীল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। 
শনিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ইসি সচিব হুমায়ুন কবির এই তফশীল ঘোষণা করেন। আগামী ৩১ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 
উল্লেখ্য, ভুরুঙ্গামারী উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৭ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১১ নভেম্বর। 
জানা যায়, ৩টি ইউপিতে ছিটমহল জনিত সমস্যার কারণে গত ৩১ অক্টোবর ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে বিধি অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে তফশীল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। যাচাই-বাছাই ৬ জানুয়ারি, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭-৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০-১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্ধ ১৪ জানুয়ারি। 
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com