1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন ২৬ বছরের শিক্ষকতা শেষে সহকারী শিক্ষক অমিতেষ সাহাকে রাজকীয় বিদায় সংবর্ধনা সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

নেইমারের অভিষেকের রাতে আল হিলালের গোলবন্যা

  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯.২৯ পিএম
  • ২৫২ Time View

সৌদি প্রো লিগে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার দ্য সিলভা জুনিয়রের অভিষেক ম্যাচে গোলবন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে দিয়েছে আল হিলাল। প্রতিপক্ষ আল রিয়াদকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। নিজের অভিষেক ম্যাচে গোল না পেলেও দারুণ এক অ্যাসিস্ট করেছেন নেইমার।

আগস্টের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-হিলালে নাম লেখানোর পর ক্যাম্পেও যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু অ্যাঙ্কলের চোট তাকে পুরোদমে মাঠে ফিরতে দিচ্ছিল না। গতকাল (শুক্রবার) রাতে সৌদি প্রো লিগে অভিষেক হয়েছে নেইমারের। ইউরোপ ছেড়ে নতুন অধ্যায়ের শুরুটা হয়েছে মনে রাখার মতোই। তার দল আল-হিলাল রিয়াদকে গোলবন্যায় ভাসিয়েছে। ম্যাচ জিতেছে ৬-১ গোলের বড় ব্যবধানে।

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিষেক-অনুভূতির কথা জানিয়েছেন নেইমার। সেখানে একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত। ট্রিবিউট দেওয়ার জন্য ভক্তদের অনেক ধন্যবাদ।’

অবশ্য বড় জয়ের রাতেও নিজে গোল পাননি ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে সতীর্থের গোলে নেইমারের অবদান ছিল ঠিকই। অভিষেক ম্যাচে শুরুর একাদশে ছিলেন না সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। ৬৪ মিনিটে নেইমারকে আরেক ব্রাজিলিয়ান মাইকেল অলিভিয়েরার বদলি হিসেবে নামানো হয়। তখনই তুমুল হর্ষধ্বনিতে মেতে ওঠে রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়াম।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে নামার আগেই আল-হিলাল এগিয়ে ছিল ২-০ গোলে। নেইমারের ছোঁয়া পেতেই তাদের আক্রমণের ধার আরও বেড়ে যায়। নেইমারের বাড়ানো দুর্দান্ত এক ফ্লিক থেকে ৪ মিনিট পরই গোলের সুযোগ পেয়ে যায় তার দল। নাসের আলদাওয়াসারি আল-হিলালের তৃতীয় গোলটি করেন। এরপর আরও বেশ কিছু কারিকুরি দেখান নেইমার।

এরই এক ফাঁকে নেইমারের পাস থেকে পাওয়া বলে সফল লক্ষ্যভেদ করেন আরেক ব্রাজিলিয়ান ফুটবলার ম্যালকম। অবশ্য নেইমার নিজেও স্কোরশিটে নাম তুলতে পারতেন। আল হিলাল পেনাল্টি পাওয়ায় প্রথম গোল করার সুযোগ পেয়েও তিনি দিয়ে দেন সালেম আলদাওয়াসেরিকে। সেখান থেকে সালেম ৫-০ ব্যবধান গড়েন।

ম্যাচের যোগ করা সময়ে নেইমারের শট প্রতিপক্ষ গোলরক্ষক রুখে দেওয়ার পর ফিরতি শটে নিজের দ্বিতীয় ও দলের ৬ষ্ঠ গোলটি করেন সালেম। তবে শেষ মুহূর্তে আল রিয়াদ সান্ত্বনার এক গোল পেয়ে যায়। ফলে আল হিলাল মাঠ ছাড়ে ৬-১ গোলের বড় জয় নিয়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com