1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Title :
সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ অসুস্থ শরীরেও মহিষ চরাতে গিয়ে রেললাইনে ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিয়ে মতবিনিময় উত্তরবঙ্গের জননেতা মুহাম্মদ সিরাজ উদ দৌলা চৌধুরী মুহাম্মদ এর সরকারের প্রতি ওপেন চ্যালেঞ্চ করে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

এমডির পদত্যাগ সংক্রান্ত প্রকাশিত সংবাদ সঠিক নয়

  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৪.১৪ পিএম
  • ৩০৭ Time View

সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের পদত্যাগ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। তবে এ খবর আদৌ সত্য নয় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

সোমবার (১১ সেপ্টেম্বর) ব্যাংকটির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে এ প্রতিবাদলিপি পাঠানো হয়। সেখানে বলা হয়, সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের পদত্যাগ সংক্রান্ত যে খবর প্রকাশ করা হয়েছে, তা আদৌ সত্য নয়। হাবিবুর রহমান নিয়মিত অফিস করছেন, তিনি একদিনের জন্যও অনুপস্থিত ছিলেন না। এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান ও কোম্পানি সেক্রেটারির কাছে ফোনে জানতে চাওয়া হলে, তারা সুস্পষ্টভাবে নিশ্চিত করেন যে, এসবিএসি ব্যাংকে এমডির পদত্যাগের কোনো ঘটনা ঘটেনি। তারপরও এমডির পদত্যাগ সংক্রান্ত মনগড়া প্রতিবেদন কয়েকটি গণমাধ্যমে ছাপানো হয়েছে, যা আমাদের হতবাক করেছে।

এতে বলা হয়, কোনো ব্যাংকের এমডি পদত্যাগে সুষ্পষ্ট কিছু বিধিবিধান আছে। আর এ সংক্রান্ত নোটিশ বাংলাদেশ ব্যাংকে প্রেরণেরও বাধ্যবাধকতা রয়েছে। সুতরাং কোনো পক্ষ থেকে নিশ্চিত না হয়ে, কোনো প্রকারের তথ্য প্রমাণ ছাড়া দেশের প্রথম সারির গণমাধ্যমে ফলাও করে যেভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা খুবই দুঃখজনক।

প্রতিবাদলিপিতে আরও হয়, একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক হিসেবে এসবিএসি ব্যাংক সব সময় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে পরিপালন করে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যাংকিং নিয়মাচার ও কর্পোরেট সুশাসন নিশ্চিত করার পাশাপাশি আমানতকারীদের স্বার্থরক্ষায় এসবিএসি ব্যাংক সব সময় বদ্ধপরিকর। এসবিএসি ব্যাংক গণমাধ্যমের কাছে আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com