1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Title :
নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার

বিশ্বকাপ দল ঘোষণা করলো নিউ জিল্যান্ড

  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০১ এএম
  • ৩১৬ Time View

অবশেষে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো নিউ জিল্যান্ড। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড।

দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত স্পিনার রাচিন রবীন্দ্র। এছাড়াও প্রথমবার বিশ্বকাপ খেলতে চলেছেন উইল ইয়াংও।
 
এবার দল ঘোষণার সময় একটি অনন্য উদ্যোগ নিয়েছিল নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেসব প্লেয়ার নির্বাচিত হয়েছে তাদের পরিবারের একজন সদস্য ভিডিওর মাধ্যমে সে নামটি ঘোষণা করেছে। এভাবে একে একে সবার পরিবারের সদস্যরা নাম এবং জার্সি নম্বর উল্লেখ করে দল ঘোষণা করেছে।

বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লড়বে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট।

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়াং।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com