1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু হলো প্যান্টনিক কলমের

  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৪৪ পিএম
  • ৩৬১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বাজারে বিশ্বখ্যাত কলমের ব্র্যান্ড প্যান্টনিকের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হয়েছে গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেড। সম্প্রতি রাজধানীর ম্যারিয়ট কনভেনশন হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ঘোষণা দেয় প্যান্টনিক কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান লিংক লিমিটেড। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, লিংক লিমিটেডের ডিরেক্টর রুহিত দীপক জালান, গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার তাজুল ইসলাম কাদরি এবং সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফুয়াদ বিন হাফিজ।

লিংক লিমিটেডের ডিরেক্টর রুহিত দীপক জালান বলেন, লিংক লিমিটেড ১৯৭৬ সাল থেকে বিশ্বমানের কলম উৎপাদন করে আসছে। তিনি উল্লেখ করেন, প্যান্টনিক তাদের অন্যতম স্বীকৃত ব্র্যান্ড এবং গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেড, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্টেশনারিজ প্রতিষ্ঠান; যার সাথে পার্টনারশীপের মাধ্যমে বাজারের অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের বাজারে বিশ্বের শীর্ষস্থানীয় স্টেশনারী ব্র্যান্ড সফলভাবে বিতরণ করার ট্র্যাক রেকর্ড তুলে ধরেন। তিনি ব্র্যান্ড প্যান্টনিককে তাদের পোর্টফোলিওতে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, বিশ্বখ্যাত এই ব্র্যান্ড তাদের পণ্যের অফারগুলিকে আরও শক্তিশালী করবে।

গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেড এবং লিংক লিমিটেড একসঙ্গে কাজ করার মাধ্যমে বাংলাদেশের স্টেশনারি বাজারে নতুন এক যুগের ইঙ্গিত দিচ্ছে। প্যান্টনিকের ব্যতিক্রমী বৈশ্বিক খ্যাতি এবং গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেডের শক্তিশালী অবস্থানের কারণে ভোক্তারা মানসম্মত কলম এবং স্টেশনারি ব্যবহার করতে পারবেন, যা ইন্ডাস্ট্রিতে নতুন এক মাত্রা যোগ করতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com