1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২৯ পিএম
  • ৩০৮ Time View

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল নেদারল্যান্ডস। আসন্ন ভারত বিশ্বকাপে দুই অভিজ্ঞ ক্রিকেটার কলিন অ্যাকারম্যান এবং ভ্যান ডার মারওয়েকে স্কোয়াডে ফিরিয়েছে তারা। দুজনের অভিজ্ঞতা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ বাছাইপর্বে খেলেননি অ্যাকারম্যান এবং মারওয়ে। এ দুজনকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে রানারআপ হয় ডাচরা। ভারত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার পর অবশ্য দুজনকেই ফিরিয়েছে নেদারল্যান্ডস।

২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস দলে ছিলেন অ্যাকারম্যান এবং মারওয়ে। সেই বিশ্বকাপে অবশ্য দলের হয়ে অসাধারণ খেলেন এই দুজন। দলের হয়ে পুরো আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন অ্যাকারম্যান। মারওয়ে ব্যাট হাতে বেশ কয়েকটি ক্যামিও এবং বল হাতেও দারুণ খেলেন। যদিও দলীয় পারফরম্যান্সে তেমন কিছুই করতে পারেনি নেদারল্যান্ডস।

৬ অক্টোবর ভারতের হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা হবে নেদারল্যান্ডসের। মূল টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড- স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, ব্যাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিকিরান, কলিন অ্যাকারম্যান, ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান বিক, আরিয়ান ডাট, রিয়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আহমেদ এবং সাইব্র্যান্ড এঞ্জেলব্রেচ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com