1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

একাদশে ভর্তি: ১২ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন শুরু

  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭.৫৩ পিএম
  • ৩২৫ Time View

২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে কলেজে ভর্তির আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল মঙ্গলবার রাতে প্রকাশ করা হয়েছে। একাদশ শ্রেণির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এই ফল পাচ্ছে শিক্ষার্থীরা। আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মুঠোফোন নম্বরে খুদে বার্তায় ফল পাঠানো হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ৭ থেকে ১০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ ছাড়া রেজিস্ট্রেশন ফি ৩৩৫ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিতে হবে। এরপরই ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

এদিকে যেসব শিক্ষার্থী প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেনি, তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবে। একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্য করতে পারবে শিক্ষার্থীরা। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। এ ধাপে ১৭ ও ১৮ সেপ্টেম্বর প্রাথমিক নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা। ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন শেষে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে।

প্রথম ধাপের আবেদনে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদনের সুযোগ ছিল। দ্বিতীয় ও তৃতীয় ধাপেও এই সুযোগ থাকছে। তৃতীয় ধাপের আবেদন শেষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলবে। একাদশে ক্লাস শুরু হওয়ার কথা আগামী ৮ অক্টোবর থেকে।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com