1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

এমএফএসে সর্বজনীন পেনশনের চাঁদার চার্জ শতকরা ৭০ পয়সা

  • আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১০.৪৭ এএম
  • ২২২ Time View

সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জমা দেওয়া যাবে। এ চাঁদার ক্ষেত্রে শূন্য দশমিক ৭০ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

সোমবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডারের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর জন্য সব এমএফএস প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভিন্ন সার্ভিস চার্জ নির্ধারণ করে।

অর্থ বিভাগ জানিয়েছিলো, দেশের মানুষকে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তির জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন প্রণয়ন করা হয়েছে। অনলাইন প্লাটফরমে রেজিস্ট্রেশন করে যে কোনো একটি পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন।

বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ এমএফএসের মাধ্যমে বিতরণে ক্যাশ আউট চার্জ শূন্য দশমিক ৭০ শতাংশ। সর্বজনীন পেনশন স্কিমও সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ।

এমএফএসে সর্বজনীন পেনশনের চাঁদার চার্জ শতকরা ৭০ পয়সাএ পেনশন স্কিমে পারসন টু গর্ভমেন্ট (পি২জি) পদ্ধতিতে এমএফএসের মাধ্যমে চাঁদা দিলে শূন্য দশমিক ৭০ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। এমএফএস ব্যবহার করে চাঁদা জমা দেওয়ার পর এমএফএস প্রতিষ্ঠানগুলো এসএমএস পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com