1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৬০ বিঘার বেশি জমির মালিক হওয়া যাবে না

  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১১.১৩ পিএম
  • ২৭৪ Time View

ষাট বিঘার বেশি জমির মালিক হওয়া যাবে না, এমন বিধান রেখে ভূমি সংস্কার আইন ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত এ খসড়ায় ভূমি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করলে আগের দুই হাজার টাকা জরিমানার বদলে এক লাখ টাকা বা এক মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রাখা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের সামরিক শাসনামলে যে আইনগুলো ছিল, প্রয়োজন অনুসারে সে আইনগুলো বাতিল করে নতুন আইন করতে বলা হয়েছিল। আমাদের ল্যান্ড রিফর্ম অধ্যাদেশ ১৯৮৪ ছিল। সেটিকে সংশোধন করে নতুন করে ভূমি সংস্কার আইন ২০২৩ এর খসড়া, ভূমি মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হয়েছিল। সেটি আজকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, এই আইনে আগে যে ল্যান্ড রিফর্ম অধ্যাদেশ ছিল, সেখানে যে ধারাগুলো ছিল, সে ধারাগুলো পরিবর্তন করে বা কয়েকটি জায়গায় সামান্য হালনাগাদ করা হয়েছে। যেমন, আগে ছিল ৬০ বিঘার বেশি কেউ কৃষি জমির মালিক থাকতে পারবেন না। এখানে বলা হয়েছে যে, বিশেষ ক্ষেত্রে এটি শিথিলযোগ্য।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন ও তথ্য ভান্ডার সংরক্ষণের একটা নতুন ধারা সংযোজন করা হয়েছে। যেটা আসলে আগের আইনে ছিল না। আর একটি বিষয় যোগ করা হয়েছে, সেটা হলো আগের আইনে ছিল ভূমি ব্যবস্থাপনার কোনো আইন যদি কেউ ভঙ্গ করে, তখন দুই হাজার টাকা জরিমানা। আজ যে ড্রাফ উপস্থাপন করা হয়েছে, সেখানে এটার পরিবর্তে বলা হয়েছে, আইন ভঙ্গ করলে এক লাখ টাকা বা এক মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

৬০ বিঘার চেয়ে যারা অনেক বেশি সম্পত্তির মালিক তাদের ক্ষেত্রে কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি এরকম কেউ থাকে এবং যদি কেউ সে আইনের আওতায় মামলা করেন তাহলে নতুন আইনে যে শাস্তির বিধান আছে সে অনুযায়ী তাকে শাস্তির আওতায় আনা হবে।

তাদের চিহ্নিত কিভাবে করা হবে জানতে চাইলে তিনি বলেন, আইনে তো সে বিষয় বলা থাকে না। আইনে বলা আছে, যদি কেউ ৬০ বিঘার বেশি জমি নতুন করে কেনেন তখন ওই অংশটা সরকারের নজরে আসলে সরকার সেটা নিয়ে নিতে পারবেন।

আইনের যে ধারাটা সংযোজন করা হয়েছে সেটা হলো এই যে, ৬০ বিঘার অধিক নতুন কোনো জমির মালিকানা নিতে পারবেন না। এখানে বলা হয় নাই ৬০ বিঘার বেশি থাকলে আপনাকে ছেড়ে দেবে। যদি আপনার ৬০ বিঘা কৃষি জমি থাকে তাহলে নতুন করে আর মালিকানা নিতে পারবেন না। সেটা আপনি উত্তরাধিকার সূত্রে হোক বা নিজের কেনা হোক। ৬০ বিঘার বেশি আপনি আর মালিকানা নিতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com