1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

রোনালদোর হ্যাটট্রিকে জয় পেলো আল-নাসর

  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ১১.১৪ এএম
  • ২০৭ Time View

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে প্রথমবারের মতো প্রো লিগে জয় পেল সৌদি ক্লাব আল-নাসরের। এ ম্যাচে জোড়া গোল করেছেন সেনেগালের তারকা সাদিও মানে। আর রোনালদো পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। এই দুইয়ে ভর করে আল-ফতেহ এর বিপক্ষে আল-নাসর জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।

এর আগে প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিল আল-নাসর। সেই দুই ম্যাচে অবশ্য কোনো গোল পাননি রোনালদো।

শুক্রবার (২৫ আগস্ট) আল ফাতেহর বিপক্ষে বড় জয়ের পর প্রথম দুই ম্যাচে আল-নাসর অবশেষে ঘুরে দাঁড়াল।

আল নাসর প্রথম দুই ম্যাচে পয়েন্টহীন থাকলেও আল ফাতেহ এক জয় এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছিল। তবে শুক্রবার রাতের ম্যাচে রোনালদো-মানেদের বিপক্ষে শক্ত প্রতিরোধই গড়া হয়নি তাদের। একের পর এক আক্রমণে রোনালদোর অ্যাসিস্টে খেলার ২৭তম মিনিটে গোল পেয়ে যান সাদিও মানে।

বক্সের বাইরে থেকে, ডিফেন্ডারদের বোকা বানান রোনালদো আর মানে। পরে মানের জন্য চমৎকারভাবে বল সামনে ঠেলে দেন তিনি। বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ জিতে বল জালে পাঠাতে সমস্যা হয়নি সেনেগালিজ তারকার।

গোলের জন্য রোনালদোকেও অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩৭ মিনিটে ঠিকই গোলের দেখা পেয়ে যান তিনিও। সুলতান আল ঘাননামের বাড়ানো বল গোল পোস্টের খুব কাছ থেকে নেওয়া হেডে জালে জড়িয়ে দেন তিনি।

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে রোনালদোকে তাঁর দ্বিতীয় গোলটি বানিয়ে দেন আবদুলরহমান ঘারিব। অফসাইডের ফাঁদ ভেঙে ফাতেহ বক্সের দিকে শেষ মুহূর্তে বল ঠেলে দেন রোনালদোর দিকে। গোলরক্ষক ঘারিবকে আটকে সামনে চলে যাওয়ায় সহজেই বল জালে পাঠান রোনালদো।

রোনালদোকে অ্যাসিস্ট করা ঘারিব ৮১ মিনিটে আবারও হয়েছেন গোলের উৎস। এদফায় তাঁর বাড়ানো জালে স্কোরশিটে মানে।

৮৬ মিনিটে মানেকে তুলে নেওয়া হলে হ্যাটট্রিকের সুযোগ ছিল শুধু রোনালদোর সামনে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সেটিই কাজে লাগান ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। নওয়াফ বুশালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে যান রোনালদো, তাতে পা ছুঁইয়ে গোল করেন রোনালদো। এটি তার ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক।

এদিনের পর ৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান লিগের ১২ নম্বরে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com