1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার

নাটকীয় জয়ে ফাইনালে মেসির মায়ামি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১১.০৮ এএম
  • ২৪৭ Time View

ইউএস ওপেন কাপের সেমিফাইনালে সিনসিনাটির কাছে প্রথম দুই গোলে পিছিয়ে পরেও শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির মায়ামি। এই জয়ে ইউএস ওপেন কাপের ফাইনাল নিশ্চিত করল তারা।

৬৭ মিনিট পর্যন্ত ২-০ তে পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত সময়ে ২-২ এ সমতা ফেরায় লিওনেল মেসির দল। এরপর বাড়তি সময়ের খেলার শুরুতেই লিডও নেয় তারা। কিন্তু সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত স্পট কিকে ইউএস ওপেন কাপের ফাইনাল নিশ্চিত করে মায়ামি।
এদিন ম্যাচের শুরু থেকে দাপট ছিল সিনসিনাটির। লুসিয়ানো অ্যাকোস্তার ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন, ওই লিড নিয়েই বিরতিতে যায় তারা। এরপর ৫৮ মিনিটে বক্সের বাইরে থেকে করা শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রান্ডন ভাসকুয়েজ।

দুই গোলে পিছিয়ে পড়া মায়ামির ফেরার শুরুটা হয় ৬৮তম মিনিটে। বক্সের বাঁ প্রান্তে মেসিকে ফাউল করার পর ফ্রি কিক পেয়েছিল তারা। শটও নিতে যান আর্জেন্টাইন জাদুকর। তার বাড়ানো বল লাফিয়ে হেডে জালে জড়ান কাম্পানার। তখনও খুব বেশি উচ্ছ্বাস ছিল না মায়ামির।

শুরুর ৯০ মিনিটেও আর গোলের দেখা পায়নি তারা। তবে ভাগ্যের চাকা ঘুরে যোগ করা সময়ে। শেষ বাঁশি বাজার মিনিট ‍দুয়েক আগে আবারও দলের ত্রাতা হয়ে আসেন মেসি। বক্সের অনেক বাইরে থেকে তার অসাধারণ পাসে বাতাসে ভাসা বল হেডে ইকুয়েডরের কাম্পানা গোল করেন। তাকে আসলে হেডটাই ঠিকঠাক করতে হতো, বাকি কাজ করে রেখেছিলেন মেসি।

ম্যাচে ২-২ সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ৯৩ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশির পাস থেকে গোল করেন জোসেফ মার্তিনেস। এগিয়ে গিয়েও ফের সমতায় ফিরতে হয় মায়ামিকে। ১১৪ মিনিটে বক্সের ভেতর থেকে বল ‘ক্লিয়ার’ করতে পারেননি মায়ামির ডিফেন্ডার। সিনসিনাটির জাপানি অ্যাটাকিং মিডফিল্ডার ইয়ুয়া কুবো গোল করে বসেন এবার। ৩-৩ সমতা আসে ম্যাচে।

টাইব্রেকারে মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার সিনসিনাটির নিক হ্যাগল্যান্ডের শট রুখে দেন। বেঞ্জামিন ক্রেমাশি এসে গোল করে ৫–৪ ব্যবধানে মায়ামির জয় নিশ্চিত করেন। দলের হয়ে প্রথম শটটি নিয়েছিলেন মেসি, গোল করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com