1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় শোক দিবস উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৫.৪৪ পিএম
  • ২৯৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক ্লিমিটেড।

অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট জনাব কাজী আকরাম উদ্দিন আহমদ।

উক্ত অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান, এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ ব্যাংকের সকল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলের শুরুতে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং মহান আল্লাহ্ রাব্বুল আল আমিন এর দরবারে ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি মুহাম্মাদ আমির হামযাহ সিরাজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com