1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নির্ধারিত সময়ের আগেই সাঈদীর জানাজা সম্পন্ন

  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৪.৪৫ পিএম
  • ৩১৯ Time View

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন এলাকায় জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। উল্লেখ্য যোহরের নামাজের পর দুপুর ২টায় দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা হওয়ার কথা ছিল।

পিরোজপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. জহিরুল হক জানান, জানাজা উপলক্ষ্যে ভক্ত ও সমর্থকরা সকাল থেকে সাঈদী ফাউন্ডেশনে জড়ো হতে শুরু করেন। সাঈদী ফাউন্ডেশন মাঠ পেরিয়ে জেলা শহরের প্রধান সড়কে লোকজন অবস্থান করলে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে প[ড়ে। ফলে নির্ধারিত সময়ের আগে দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন করা হয়।  

এর আগে, পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহবাহী ফ্রিজিং গাড়ি সাঈদী ফাউন্ডেশনের সামনের মাঠে রাখা হয়। পারিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, কাশিমপুর কারাগারে থাকা দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হয়ে পড়লে রোববার (১৩ আগস্ট) তাকে গাজীপুরের তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন দেলাওয়ার হোসাইন সাঈদী। একই বছর ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে আমৃত্যু কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com