1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বাংলাদেশকে ৪৯ কোটি ডলার দিচ্ছে এডিবি

  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৮.২০ পিএম
  • ২৭৮ Time View

বাংলাদেশকে আরও ৪৯ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ ৫ হাজার ৩৬৬ কোটি টাকা।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবির আবাসিক মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, চলমান রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রকল্প বাস্তবায়নে ১৯ কোটি ডলার এবং ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রামের আওতায় ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রকল্পের মাধ্যমে কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে যোগাযোগ: সুবিধা সৃষ্টি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, বিদ্যমান গ্রামীণ সড়ক অবকাঠামোগুলোকে জলবায়ু-সহিষ্ণু ও আবহাওয়া উপযোগীমানে উন্নীতকরণ এবং কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ২ শতাংশ সুদে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১৯ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি। এ ঋণের মেয়াদকাল হবে ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কর্মসূচির মাধ্যমে পরিকল্পিত, সমন্বিত ও টেকসই নগরায়ন এবং উন্নত অবকাঠামো ও পরিষেবা নিশ্চিতকরণের উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়নে ২ শতাংশ সুদে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি। এ ঋণের মেয়াদকাল হবে গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছর।

প্রসঙ্গত, বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবিতে যোগ দেয়। ১৯৮১ সালে একটি মাঠ অফিস হোস্ট করার জন্য প্রথম এডিবি সদস্য হয়। সংস্থাটি প্রায় ৫০ বিলিয়ন ডলার ঋণ, অনুদান এবং সহ-অর্থায়নসহ প্রযুক্তিগত সহায়তা সংগ্রহ করেছে। এডিবি চরম দারিদ্র্যতা দূরীকরণের প্রচেষ্টা অব্যাহত রেখে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ১৯৬৬ সালে এডিবি প্রতিষ্ঠিত হয়, সংস্থাটির সদস্যভুক্ত দেশ ৬৮টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com