1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নগদ টাকার সংকটে বাণিজ্যিক ব্যাংক

  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১০.৪৬ এএম
  • ২৫২ Time View

নগদ টাকার সংকটে কিছু বাণিজ্যিক ব্যাংক এখনো তারল্য সংকটে ভুগছে। তাতে সংকট মেটাতে আন্তঃব্যাংকের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কাছে ধার করে চলেছে ব্যাংকগুলো। গত সাত দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে সাড়ে ৭৩ হাজার কোটি টাকার বেশি ধার করেছে বাণিজ্যিক ব্যাংক। যেখানে আগের সাত দিনে এর পরিমাণ ছিলো ৪২ হাজার ৩৩ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সাত দিনে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৭৩ হাজার ৬৮৯ কোটি টাকা ধার করে। এর মধ্যে সর্বোচ্চ ধার নিয়েছে ২৭ জুলাই ১৩ হাজার ৩৮৫ কোটি টাকা। গত ২৪ জুলাই ধারের পরিমাণ ছিল ১১ হাজার ৪৭৫ কোটি, ২৫ জুলাই ১১ হাজার ৫২৬ কোটি, ২৬ জুলাই ১১ হাজার ৯২০ কোটি, ৩০ জুলাই ৫ হাজার ৮৫৪ কোটি, ৩১ জুলাই ৯ হাজার ৩৫৩ কোটি এবং সর্বশেষ গত ১ আগস্ট ১০ হাজার ১৭৫ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো।

ব্যাংকাররা জানিয়েছেন, অনেক ব্যাংক নগদ টাকার সংকটে ভুগছে। সংকটে থাকা ব্যাংকগুলো আন্তঃব্যাংকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রতিদিনই তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে চলছে। তবে কিছু ধার আছে এক দিন মেয়াদি। অর্থাৎ আগের দিন ঋণ নিয়ে পরের দিন পরিশোধ করছে। এভাবে ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনা ব্যয়ও বেড়ে যাচ্ছে।

এর আগে গত ১৩ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাত কর্মদিবসে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিয়েছে ৪২ হাজার ৩৩ কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ ধার নিয়েছে ১৮ জুলাই আট হাজার ৮৯ কোটি টাকা।

সংশ্লিষ্টরা জানান, কোনো ব্যাংক তারল্য সমস্যায় পড়লে বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেয়। পাশাপাশি আন্তঃব্যাংক কলমানিতে আরেক ব্যাংক থেকে ধার করে। গত বৃহস্পতিবার কলমানিতে লেনদেনের পরিমাণ ছিল ৬ হাজার ৭৮৪ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com