1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

শেষ হলো “প্রিমিয়ার ব্যাংক সপ্তম ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষামেলা- ২০২৩”

  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৪.৩৪ পিএম
  • ৩৮৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সর্ববৃহৎ শিক্ষা মেলা ‘প্রিমিয়ার ব্যাংক সপ্তম ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষামেলা- ২০২৩’ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সম্মানিত প্রধান অতিথি হিসেবে, ‘প্রিমিয়ার ব্যাংক সপ্তম ফ্যাকড- ক্যাব আন্তর্জাতিক শিক্ষামেলা- ২০২৩’ এর শুভ উদ্বোধন করেন। সংসদ সদস্য আগা খান মিন্টু এবং দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ, কাতার এয়ারওয়েজ বাংলাদেশের কমার্শিয়াল ম্যানেজার বকশী মোঃ তৈয়ব, এক্সপোর আয়োজক কমিটি ফ্যাকড- ক্যাব’র প্রেসিডেন্ট কাজী ফরিদুল হক (হ্যাপী) সহ খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ব্যাক্তিবর্গ।

এই মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. রিয়াজুল করিম (এফসিএমএ) এ আয়োজন সম্পর্কে বলেন, “উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে এই এডুকেশন এক্সপোর আয়োজন করছে প্রিমিয়ার ব্যাংক এবং ফ্যাকড- ক্যাব। বিদেশে পড়তে যাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছে এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত টিউশন ফি প্রেরণসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করছে প্রিমিয়ার ব্যাংক।“

এডুকেশন এক্সপোতে ছিল বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট এডমিশন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ভর্তির সুযোগসহ, কাতার এয়ারওয়েজের সেবার ওপর বিশেষ ছাড়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com