1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ২২ কোটি ডলার

  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ১১.৩৩ পিএম
  • ৩৩৪ Time View

গত জুন মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার পর জুলাইতেও স্বাভাবিকের তুলনায় রেমিট্যান্স বেড়েছে। সদ্য সমাপ্ত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার।

মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যদিও চলতি বছরের জুনে রেকর্ড রেমিট্যান্স প্রবাহের পর জুলাইয়ে রেমিট্যান্স কমেছে। জুলাইয়ে প্রবাসীরা ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, জুনে যা ছিল ২১৯ কোটি ডলার। অর্থাৎ, এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ২২ কোটি ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, গত জুনে ঈদের মাস ছিলো বিধায় স্বাভাবিকের তুলনায় প্রবাসী আয় বেড়েছে। পরের মাসে জুনের তুলনায় কিছুটা কমে আসবে এটাই অনুমিত। তবে জুলাই মাসে প্রায় ২০০ কোটির কাছাকাছি প্রবাসী আয় খুব খারাপ কিছু নয়।

এদিকে গত বছরের জুলাইয়ের চেয়েও রেমিট্যান্স কমেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৯৬ মার্কিন ডলার, এ বছর ১২৩ মিলিয়ন কমে তা হয়েছে ১ হাজার ৯৭৩ মিলিয়ন ডলার।

সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com