1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১১.৫১ এএম
  • ২৭১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বীমা খাতে অসামান্য অবদান রাখায় কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও প্রতিষ্ঠানটির  মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমান। কোম্পানি হিসেবে সোনালী লাইফ ৪টি এবং সিইও আলাদা ২টি পুরস্কার পেয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানির সিইও মীর রাশেদ বিন আমান।

পুরস্কারের মধ্যে সোনালী লাইফ ১. ডোমেস্টিক লাইফ ইন্স্যুরেন্স ইন দ্যা ইয়ার, ২. ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার, ৩. ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার এবং ৪. বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার পুরস্কার পায়।

বীমা খাতে ডিজিটালাইজেশন এবং দক্ষ নেতৃত্ব দেওয়ায় মীর রাশেদ বীন আমানকে ১. দ্যা সিইও অব দ্যা ইয়ার এবং ২. দ্যা ইন্ডাস্ট্রি অ্যাম্বাসেডর অব দ্যা ইয়ার পুরস্কার দেওয়া হয়।

এর আগে সোনালী লাইফ সাউথ এশিয়া বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২-এ চারটি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করে। সেগুলো হলো- ১. বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন প্রাইভেট সেক্টর, ২. বেস্ট ইউজ অব আইটি অ্যান্ড টেকনোলজি ইন ইন্স্যুরেন্স সেক্টর, ৩. আউটস্ট্যান্ডিং ইয়ং লিডারশিপ এক্সিলেন্স ইন ইন্স্যুরেন্স সেক্টর এবং ৪. বেস্ট ইউজ অব মোবাইল টেকনোলজি ইন ইন্স্যুরেন্স সেক্টর।

২০১৩ সালের ১ আগস্ট যাত্রা শুরু করা সোনালী লাইফ ইন্স্যুরেন্স আগামী ১ আগস্ট ১০ বছরে পা দিচ্ছে। কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন, সোনালী লাইফের সিইও মীর রাশেদ বিন আমানের গতিশীল নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন প্রতিষ্ঠার এক দশককে আরও সাফল্যমন্ডিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com