1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

ডেঙ্গু ও সাধারণ ভাইরাস জ্বরের মধ্যে পার্থক্য

  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৬.৪৩ পিএম
  • ৩০৫ Time View

প্রতি বছর বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর প্রকোপ। ঋতু পরিবর্তনের কারণে এ সময় ভাইরাস জ্বরের প্রবণতাও বাড়ে। তাই জ্বর হলে বুঝতে হবে, আপনার ভাইরাস না ডেঙ্গু জ্বর।

ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই। বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২২৫ জনের মৃত্যু হলো। এছাড়া একই সময়ে আরও ২৩৬১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভাইরাস ও ডেঙ্গু জ্বরের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তাই  ডেঙ্গুর উপসর্গগুলো সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।

ডেঙ্গু জ্বরের তীব্রতা অনেক বেশি হয়। ডেঙ্গুতে শরীরের তাপমাত্রা প্রায় ১০৪ ফারেনহাইট ওঠে। এই জ্বর ২ থেকে ৭ দিন পর্যন্ত স্থায়ী হয়। জ্বর ছাড়াও মাথাব্যথা, গা-হাত-পায়ে ব্যথা, গাঁটে ব্যথা, ডায়রিয়া ও বমি বমি ভাব দেখা দেয়। শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি গায়ে র‍্যাশ উঠতে শুরু করে। এছাড়া মাড়ি ও নাক দিয়ে রক্তপাত, গলাব্যথা ইত্যাদি উপসর্গও দেখা দেয়।

বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু রোগীকে বাড়িতে রেখেই চিকিৎসা করা হয়। অবস্থার অবনতি হলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়।

ডেঙ্গুর শক সিনড্রোম তৈরি হলে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। তখন পালস রেট বেড়ে যায় এবং রক্তচাপ কমে যায়। ফলে শরীর ঠান্ডা হয়ে যায় এবং দেহে অস্বস্তি তৈরি হয়। এমন অবস্থা তৈরি হলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে।

ডেঙ্গু জ্বরের জন্য নির্ধারিত কোন ওষুধ নেই। তবে ডাক্তাররা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেন। ডেঙ্গু হলে শরীরকে পানিশূন্য হতে দেয়া যাবে না। তাই প্রচুর পরিমাণে পানি পান করুন। পাশাপাশি তরল জাতীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করুন। যেমন- ডাবের পানি, ফলের রস, স্যুপ, চিকেন সুপ খেতে পারেন।

ভাইরাস জ্বরের লক্ষণ-

মৌসুমি ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু জ্বরে নাক দিয়ে পানি পড়া ও হাঁচি-কাশি হবে। কাশি (সাধারণত শুষ্ক), মাথাব্যথা, পেশি এবং জয়েন্টে ব্যথা, অস্বস্তিবোধ, গলাব্যথা হতে পরে। ফ্লু সংক্রমণের ২ থেকে ৪ দিন পর উপসর্গ দেখা দেয়।

ডেঙ্গু জ্বরের লক্ষণ-

ডেঙ্গু সংক্রমণের প্রাথমিক পর্যায়ে অন্য কোনো লক্ষণ বা উপসর্গ ছাড়া শুধু জ্বর হয়, তখন সেগুলোকে ফ্লু ভেবে ভুল হতে পারে। ডেঙ্গু সাধারণত সংক্রমিত মশা কামড়ানোর চার থেকে ১০ দিন পর শুরু হয়। ডেঙ্গুতে খুব উচ্চমাত্রার জ্বর হয় অর্থাৎ তাপমাত্রা পৌঁছায় ১০৪ ডিগ্রি ফারেনহাইটে। ডেঙ্গু জ্বরের উপসর্গগুলোর মধ্যে রয়েছে: মাথাব্যথা, পেশি, হাড় বা গিরায় ব্যথা, বমি বমি ভাব, চোখের পেছনে ব্যথা,  র‌্যাশ ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com