1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

১৩০০ শাখা-উপশাখায় সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করলো আইএফআইসি ব্যাংক

  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৭.৪৭ পিএম
  • ১৯৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ “বৃক্ষ হোক জীবনের ছায়াসঙ্গী” এই স্লোগানকে প্রতিপাদ্য করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।

সবুজায়নের অঙ্গীকারে ব্যাংকের ১৩০০ শাখা-উপশাখায় এই কর্মসূচি মাসব্যাপী পরিচালিত হবে। ২৬ জুলাই, ২০২৩ (বুধবার), সকাল ১১:০০ টায় আইএফআইসি ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার আইএফআইসি টাওয়ার প্রাঙ্গণে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় শাহ আলম সারওয়ার বলেন, “দেশব্যাপী ছড়িয়ে থাকা আমাদের শাখা-উপশাখাগুলোতে কর্মীরা উৎসবমুখর পরিবেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে যেটি মাসব্যাপী চলমান থাকবে। এই সবুজায়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনামূল্যে গাছের চারা প্রদান করা হচ্ছে”।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার আইএফআইসি ব্যাংকের পরিবেশের প্রতি সচেতনতামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শাখা-উপশাখাতে বৃক্ষরোপণের পাশাপাশি আইএফআইসি বিনামূল্যে চারা বিতরণের যে কার্যক্রম গ্রহণ করেছে সেটি প্রশংসনীয়”। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিশ্ব জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় দেশজুড়ে ছড়িয়ে থাকা আইএফআইসি ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখার মাধ্যমে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হবে। টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে গণমানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com