সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামী ৩১ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পর্ষদ সভায় সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর, ২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটি। একইসঙ্গে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে পর্ষদ সভায়।