1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক

‘পাপ’ শুরু করলেন রোশান-ববি

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৯.৫৭ এএম
  • ৫২০ Time View

নির্মাতা সৈকত নাসির নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘পাপ’। আজ বৃহস্পতিবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে সিনেমাটির। বিষয়টি সংবাদমাধ্যমকে নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন। ‘পাপ’ সিনেমাটিতে অভিনয় করছেন বর্তমান সময়ের ব্যস্ত চিত্রনায়ক রোশান ও অভিনেত্রী ববি। এছাড়াও অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান ও জাকিয়াসহ অনেক অভিনয়শিল্পী। সিনেমাটি চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আবদুল আজিজ। নির্মাতা সৈকত নাসির বলেন, ‘অনেকদিন পর আবারও জাজের প্রযোজনায় নতুন সিনেমা করতে যাচ্ছি। ভালো তো লাগছেই। আজিজ ভাই চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। এ সিনেমায় ববি, রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে। ছবির গল্পের কৌতুহলটা জমা রেখে দিলাম দর্শকদের জন্য।’ তিনি আরও বলেন, ‘তিন মাস আগে এ সিনেমার সাথে চুক্তিবদ্ধ হয়েছি আমি। ঢাকার বিভিন্ন লোকেশনে এ সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। জাজের সঙ্গে আরও নতুন দুটি সিনেমার জন্য চুক্তি হয়েছে। যা এই বছরই শুটিং শুরু করবো ছবিগুলোর। তাছাড়াও আমার নতুন সিনেমা ‘তালাশ’ কয়েকদিনের মধ্যে মুক্তি ঘোষণা পাবে বলে আশা করছি।’ ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি অর্জন করেন নির্মাতা সৈকত নাসির। তার প্রথম সিনেমাটিই জিতে নেয় চার-চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ সিনেমায় শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর নির্মাণ করেছেন ‘পাষাণ’, ‘হিরো ৪২০’, ‘ক্যাসিনো’, ‘তালাশ’ সিনেমা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com