পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক বিবৃতি ও অন্যান্য প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কোম্পানিটির দীর্ঘমেয়াদে “এএ+” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করা হয়েছে।