1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১০.৫৪ এএম
  • ২২৬ Time View

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার (২১ জুন) রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০.০২ বিলিয়ন । গত ২৫ মে রিজার্ভ ২৯.৯৬ বিলিয়ন ডলারে নেমে এনেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, রেমিট্যান্স বৃদ্ধির কারণে রিজার্ভ বেড়েছে। তিনি আরও বলেন, অনেক ব্যাংকের কাছে এখন এলসি (লেটার অফ ক্রেডিট) পরিশোধ করার জন্য পর্যাপ্ত ডলার আছে।

১ থেকে ২০ জুনের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ১.৫৩ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১.১০ বিলিয়ন।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩.৪৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে। সাধারণত সরকারি এলসি পরিশোধে এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ডলার বিক্রি করা হয়।

সরকার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-কে মার্চ এবং এপ্রিলের আমদানি ব্যয় বাবদ ১.১ বিলিয়ন ডলার পরিশোধের পর ৮ মে রিজার্ভ কমে হয় ২৯.৭ বিলিয়ন ডলার।

১০ মে ফের রিজার্ভ বেড়ে হয় ৩০.৩৬ বিলিয়র ডলার। যা আগের দিন ছিল ২৯.৭৮ বিলিয়ন। তবে ২৫ মে রিজার্ভ কমে আবার ২৯.৯৬ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com