1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও নৃশংস হত্যাকাণ্ডে শোক, রামিসার পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের ঈদ উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এলো ২.৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত জরুরি রক্ষণাবেক্ষণ কাজে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না ৫ ঘণ্টা সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং

বন্ড ছেড়ে ২৬৮ কোটি টাকা সংগ্রহ করবে রানার অটো

  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩, ৯.৫৭ পিএম
  • ১৫৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বন্ডের মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ২৬৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

আজ সোমবার (১৯ জুন) অনুষ্ঠিত বিএসইসির ৮৭২তম বৈঠকে এই অনুমোন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে রূপান্তর-অযোগ্য (Non-Convertible) অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এটি একইসঙ্গে Fully Redeemable, অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে।

আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। এর কুপন তথা সুদের হার হবে ৮.৫০% থেকে ৯%।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানির কাস্টমারদের ঋণ সুবিধা দেওয়া, সোলার প্ল্যান্ট নির্মাণ ও বন্ড ইস্যুর খরচ মেটাতে ব্যয় করা হবে। এই বন্ডের লিড অ্যারেঞ্জার গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্বে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com